এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে ধারাবাহিক রেড,বাজেয়াপ্ত একের পর এক গাড়ি

Published on: February 14, 2020 । 10:24 PM

জীবনের মায়া না করে ঘাটাল মহকুমার মানুষের স্বার্থে টিম স্থানীয় সংবাদ পথে নেমে একের পর এক ওভার লোড গাড়ির চিত্র তুলে ধরে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বাস্তব চিত্রটা।
ফল মিলেছে,টনক নড়েছে প্রশাসনের। ঘাটাল পাঁশকুড়া সড়কের হাল ফেরাতে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি পথে নেমে একের পর এক ওভার লোডেড গাড়ি বাজেয়াপ্ত করে আইনি ব্যবস্থা নিলেন ঘাটালের মহকুমা শাসক ও পরিবহন দপ্তরের অফিসাররা।

এদিন ঘাটাল পাঁশকুড়া সড়কে যাতায়াতকারী মালবাহী গাড়ি গুলির উপর রেড চালিয়ে চক্ষু চড়কগাছ মহকুমা শাসক অসীম পাল ও ঘাটাল মহকুমার অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক জয়দ্রথ সাহার।
এদিন পরিবহন দপ্তরের তরফে বেশ কয়েকটি ওভার লোডেড গাড়িকে চহ্নিত করে গাড়ি গুলিকে সিজ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় বলে জানাগেছে।

ঘাটাল মহকুমার অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক জয়দ্রথ সাহা বলেন, পরিবহণ দপ্তরের নিয়ম মতো আমরা আটক করা প্রত্যেকটি গাড়ির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এবার থেকে ঘাটাল মহকুমার বিভিন্ন স্থানে এই অভিযান আমাদের নিয়মিত চলবে।

মহকুমা শাসক অসীম পাল জানান,এভাবেই ক্রমাগত ঘাটাল পাঁশকুড়া সড়কে অভিযান চালানো হবে।

ঘাটাল মহকুমার মানুষের পাশে মানুষের সাথে টিম স্থানীয় সংবাদ অতন্দ্র প্রহরী রূপে সদা জাগ্রত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক