এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনায় মারা গেলেন ঘাটালের বিবেকানন্দ নার্সিংহোমের মালিক শক্তিপদ বাঙাল

Published on: October 4, 2021 । 9:51 PM

রবীন্দ্র কর্মকার: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঘাটাল কুশপাতার বিবেকানন্দ নার্সিংহোমের মালিক শক্তিপদ বাঙাল (৫৫)। আজ ৪ অক্টোবর সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে জানা গিয়েছে। শক্তিবাবু ঘাটাল লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ পদেও ছিলেন। করোনা আক্রান্ত হবার পর কয়েকদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার পিয়ারলেস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই আজ সকাল পৌনে আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিন রাতের মধ্যেই তাঁর মরদেহ ঘাটালে নিয়ে এসে সৎকারের ব্যবস্থা করা হয়েছে বলে পরিবারসূত্রে জানা গিয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও