এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বিদ্যাসাগর চক্রে পূর্ণ দায়িত্বে নতুন এসআই

Published on: February 15, 2021 । 11:43 PM

কুণাল সিংহরায়: ২০০৮ সালে ২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন কাজ শুরু করেছিল বিদ্যাসাগর চক্র। ঘাটাল পশ্চিম ও ঘাটাল চক্রের পুনর্বিন্যাস ঘটিয়ে তৃতীয় চক্র হিসেবে খড়ারে স্থাপিত হয়েছিল এই চক্রের অফিস। ঘাটাল ব্লকের ইড়পালা, সুলতানপুর, মনশুকা এবং বীরসিংহ গ্রামপঞ্চায়েত  এবং খড়ার পৌরসভা কেন্দ্রিক এই অফিসে প্রথম পূর্ণ সময়ের পরিদর্শকের দায়িত্ব নিয়ে শুরুতেই যোগ দেন স্বরূপ বিশ্বাস কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তাঁর শিক্ষকতা জীবনে ফিরে যান। তারপর থেকে এই চক্র অন্য কোনও চক্রের এসআইকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এই চক্র চালানোর ব্যবস্থা করা হয়েছে। নতুন পরিদর্শিকাকে পেয়ে যারপরনাই আপ্লুত চক্রকর্মী থেকে ওই চক্রের বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকারাও।
নবনিযুক্ত  বিদ্যালয় পরিদর্শকের নাম বহ্নিশিখা দে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের বালিচকে। প্রথম কর্মজীবন এবং তাও আবার বিদ্যালয় পরিদর্শকের মত গুরুদায়িত্বে কিন্তু সদাহাস্যজ্বল বহ্নিশিখাদেবী একটুও বিচলিত নন।সকলের সহযোগিতা তিনি চেয়েছেন এবং তিনি যথাসাধ্য চেষ্টা করে শিক্ষাব্যাবস্থাকে এক উন্নত মাত্রায় নিয়ে যেতে পারবেন বলে আস্থাশীল। আজ ১৫ ফেব্রুয়ারি ঘাটাল চক্রের পরিদর্শক সৌমেন দেকে সাথে নিয়ে কাজে যোগ দিতে আসেন তিনি।বর্তমান ভারপ্রাপ্ত পরিদর্শক অমিতাভ দিয়াশীর মাতৃবিয়োগ ঘটায় তিনি আজ উপস্থিত থাকতে পারেননি বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে