এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পশ্চিম চক্র ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় হল চক্র ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা

Published on: November 29, 2019 । 8:35 PM

সোমেশ চক্রবর্তী: ঘাটাল পশ্চিম চক্র ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় হল চক্র ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ ২৯ নভেম্বর ঘাটাল পশ্চিম চক্রের রঘুনাথপুর সৎসঙ্গ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল ওই ক্রীড়া প্রতিযোগিতাটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালে বিধায়ক শঙ্কর দোলই,  ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাজি, অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে, ঘাটাল পঞ্চাযেত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু বাইরি প্রমুখ।উপস্থিত অতিথি ও প্রতিযোগীদের হাতে স্মারক হিসাবে মেহগিনি ও ঝাউ চারাগাছ প্রদান করেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইচ্ছে ডানা’। প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাইমারি বোর্ডের নিদেশিকা অনুযায়ী পোশাক তুলে দেওয়া হয়। এদিন শিশুদের মধ‍্য উৎসাহ ছিল নজরকাড়া। মোট ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশুরা নাচ, গান পরিবেশন করে সকলকে অনুপ্রাণিত করে। সবচেয়ে বেশি পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন্স্ ট্রফি পায় মোহনপুর গ্রাম পঞ্চায়েত। প্রথম স্থান অর্জনকারী শিশুরা এবার জেলাস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে জেলা পর্যায়ের খেলা। সেখানে ঘাটাল পশ্চিম চক্রের সফল প্রতিযোগিরা এবার অংশ নেবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক