এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাজারের মধ্যেই মহিলার সঙ্গে আপত্তিকর ব্যবহারের অভিযোগ, খুঁটিতে বেঁধে উত্তম মধ্যম দেওয়া হল অভিযুক্তকে

Published on: September 11, 2026 । 1:52 PM

কেয়া মণ্ডল চৌধুরি, স্থানীয় সংবাদ, ঘাটাল: এই ব্যক্তির নাম মনসুর আলি খান। চন্দ্রকোণা থানার বলরামপুরে বাড়ি। বেশ কয়েক দিন ধরেই চন্দ্রকোণা থানার শ্রীনগর সবজি বাজারে বাসুলিয়ার বাসিন্দা এক মহিলা সব্জি বিক্রেতার সঙ্গে আপত্তিকর করে আসছে এই মনসুর। তারই ফল স্বরূপ আজ শুক্রবার সকালে ঘটনাকে ঘিরে বাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। মনসুরকে পাকড়ে ধরতেই সে ঘটনার কথা স্বীকার করে নেয়। তারপই তাকে খুঁটিতে বেঁধে উত্তমমধ্যম দেওয়া হয়।
বাজার কমিটির অভিযোগ, বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার সময় তাঁর আচরণ মাত্রাতিরিক্ত হয়ে যায় । এরপর আজ শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন মনসুর আলি খানকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনসুর আলি খানকে আটক করে রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর সবজি বাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।