এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পড়ুয়াদের নিয়ে ঘাটালে প্রতিবন্ধী দিবস পালিত হল

Published on: December 7, 2023 । 9:54 AM

সোমেশ চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল:  বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে প্রতিবন্ধী দিবস পালন করা হল।  জেলার সমগ্ৰ শিক্ষা মিশনের আর্থিক সহায়তায় ও ঘাটাল পশ্চিম চক্রের ব্যবস্থাপনায় বুধবার  বাণীপীঠ প্রাথমিক বিদ‍্যালয়ে বিশ্বপ্রতিবন্ধী দিবস পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ‍্যামলী সর্দার, সহকারী সভাপতি বিকাশ কর, অবর বিদ‍্যালয় পরিদর্শক সুদীপ সাহা, শিক্ষা কর্মাধ‍্যক্ষ পুতুল চৌধুরী প্রমুখ। প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবক এবং শিক্ষক উপস্থিত ছিলেন। ওই সমস্ত শিশুদের সরকারি আর্থিক অনুদান, তাদের পড়াশুনার কৃতকৌশল, সৃজনশীলতা নিয়ে আলোচনা হয়। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুষ্ঠান সকলকে অভিভূত করে। ওরা আবৃত্তি করল। ওরা তালে তালে গান করল। সবমিলিয়ে অনুষ্ঠানে ওই শিশুদের উৎসাহিত করা এবং অভিভাবকদের বিশেষত সরকারি সহায়তার বিষয়ে অবহিত করা হয়। ওই দিন শিশুদের হাতে কিছু সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক