এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের এক স্কুলের গেটে তালা ঝোলাল পড়ুয়ারা, পঠন-পাঠন বন্ধ

Published on: September 9, 2019 । 12:47 PM

সৌমেন মিশ্র: দাসপুরের স্কুল পড়ুয়ারা স্কুলের গেটে তালা ঝোলাল। তবে স্কুলের বিরুদ্ধে কোনও অভিযোগ তুলে নয়। স্কুলকে উচ্চমাধ্যমিকে উন্নীত করার দাবি নিয়েই আজ ৯ সেপ্টেম্বর দাসপুর-২ ব্লকের পাঁচগেছিয়া-

জয়রামচক গোষ্ঠবিহারী বিদ্যামন্দিরে বেলা সাড়ে ১০টা থেকে ওই বিক্ষোভ শুরু হয়েছে। স্কুলের গেটে তালা লাগিয়ে দেওয়ার ফলে কোনও স্কুল শিক্ষক-শিক্ষিকা স্কুলে ঢুকতে পারেননি। হয়নি পঠন-পাঠনও। পড়ুয়াদের দাবিকে মান্যতা দিতে তাদের সঙ্গে সাথ দিয়েছেন অভিভাবকরাও। পড়ুয়া ও এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্কুলের বয়স ৬০ বছর পেরোতে চলল। অথচ ওই স্কুলটি উচ্চমাধ্যমিকে উন্নীত হয়নি। ফলে এলাকার মাধ্যমিক পাস পড়ুয়াদের প্রায় ছ’ কিলোমিটার দূরে উচ্চমাধ্যমিক পড়তে যেতে হয়। সেই সঙ্গে স্কুলের অনেক শূন্য পদেও কোনও নিয়োগ হয়নি বলে পড়ুয়াদের ক্ষোভ। এই সব অভিযোগের ভিত্তিতেই এদিন তারা ওই বিক্ষোভ কর্মসূচি নেয়। পড়ুয়াদের দাবির মধ্যে যুক্তি রয়েছে বলে স্বীকার করেছেন ওই বিদ্যালয়ের টিআইসি শঙ্কর চট্টোপাধ্যায়।
দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু বলেন, ঘটনাটি শুনেছি। এনিয়ে স্কুলের সঙ্গে কথা বলছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক