এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আত্মহত্যার আগে ভিডিও রেকর্ডিং করে কী বলে গেলেন যুবক?

Published on: February 26, 2023 । 7:50 PM

নিজস্ব সংবাদদাতা: নিজের মোবাইলের ক্যামেরা অন করে আত্মহত্যার ভিডিও রেকর্ডিং করলেন ঘাটালের যুবক। আত্মহত্যার আগে ভিডিও রেকর্ডিং কী বললেন যুবক? শনিবার রাতে কারখানার মধ্যে ফোনের ক্যামেরা অন করে আত্মহত্যা করলেন যুবক। মৃত যুবকের নাম অমর পাল(২৩)। বাড়ি ঘাটাল থানার রত্নেশ্বরবাটিতে। আজ রবিবার সকালে পুলিশ অমরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমর বাড়িতেই রুপোর কাজ করতেন। সেই কারখানা থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রেমঘটিত কারণ থেকেই এই আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ।
অমরের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করেছিল পরিবারের সাথে। তবে অমরকে দেখে খুবই মনমরা মনে হচ্ছিল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অমরের সঙ্গে এক যুবতীর দীর্ঘ দুবছরের প্রেম ছিল। কয়েক দিন আগেই সেই প্রেমে বিচ্ছেদ হয়েছে। সেই কারণেই অমর মানসিক অবসাদে ভুগতে শুরু করে। আজ রবিবার সকালে পরিবারের লোকেরা তাকে ডাকাডাকি করলে কোনও সাড়া পান না। পরে রুমের ভেতর ঢুকে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ ঝুলছে। রুমের মধ্যে মোবাইলের ক্যামেরাটি অন রয়েছে এবং তাতেই রেকর্ড হয়েছে পুরো বিষয়টি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক