কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বৃহস্পতিবার সকালে খড়ার শহরের উদয়গঞ্জের এক শিক্ষকের ঝুলন্ত দে/হ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই শিক্ষকের নাম শুভেন্দু সিনহা(৫১)। খড়ার উদয়গঞ্জ ১ নম্বর ওয়ার্ডে বাড়ি। তিনি চন্দ্রকোণা থানার রামজীবনপুর সার্কেলের বামুনিয়া বান্ধব পাঠ বেসিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বেশ কিছুদিন তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। খড়ার ফাঁড়ির পুলিশ জানিয়েছে, এদিন সকালে তাঁর শোবার রুম থেকে গলায় ফাঁ/স লাগানো অবস্থায় ঝুলন্ত মৃ/তদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। অবসাদজনিত কারণেই এই শিক্ষক আ/ত্ম/হ/ত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।


