কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: অকালে চলে গেলেন জনপ্রিয় শিক্ষক : গতকাল রাতে আচমকা প্রয়াত হলেন ঘাটালের জলসরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রজিৎ পন্ডিত। বয়স হয়েছিল মাত্র ৪৬। ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ইন্দ্রজিতবাবু। জন্ম ১৯৮০ সালের ২৮ মে। ২০১০ সালের ১৭ জুন প্রাথমিক শিক্ষকতায় যোগ দেন, সূচনা থেকে অন্তিম দিন পর্যন্ত জলসরা প্রাথমিক বিদ্যালয়েই কাটিয়ে গেলেন সদাহাস্যোজ্জ্বল ইন্দ্র স্যার। দুই শতাধিক ছাত্রছাত্রী সম্পন্ন গোটা প্রাথমিক বিদ্যালয় জুড়ে বিরাজ করছে অখণ্ড নিরবতা। স্নেহের ছাত্রছাত্রীরা বিশ্বাসই করতে পারছে না তাদের ইন্দ্র স্যার আর নেই। অশ্রুজড়িত কন্ঠে প্রধানশিক্ষক কবিরুল ইসলাম জানালেন আমরা শিক্ষকরা, ছাত্রছাত্রীরা কেউই এই মুহুর্তে কথা বলার পরিস্থিতিতে নেই। ইন্দ্রজিতবাবুর বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। কন্যা অষ্টম শ্রেণি এবং পুত্র পঞ্চম শ্রেণিতে পড়ে। বাবার এইভাবে চলে যাওয়া যেন বিশ্বাই করতে পারছে না তারা।
অকালে চলে গেলেন ঘাটালের জনপ্রিয় শিক্ষক ইন্দ্রজিৎ পণ্ডিত
Published on: October 13, 2026 । 11:51 PM






