এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

Published on: February 11, 2026 । 12:55 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: বুধবার সকালে দাসপুর থানার খাটবাড়ুই গ্রামে এক কিশোরীর ঝু/ল/ন্ত দে/হ উদ্ধার হল। মৃ/ত কিশোরীর নাম শ্রেয়া হাইত (১৬)। পুলিশ সূত্রে খবর, মৃ/ত ওই কিশোরী ওই গ্রামেরই বাসিন্দা বিশ্বজিৎ হাইতের কন্যা। বুধবার সকালে নিজের শোবার ঘর থেকেই তার দে/হটি উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃ/তদে/হের ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে পরিবারের বাকি সদস্যদের সঙ্গেই খাওয়াদাওয়া সেরেছিল শ্রেয়া। এরপর প্রতিদিনের মতোই সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। বুধবার সকালে অনেক বেলা হয়ে গেলেও শ্রেয়া ঘর থেকে না বেরনোয় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর ঘরের দরজা ভেঙে তাঁরা ভেতরে ঢুকে দেখেন, ছাদ থেকে গলায় ফাঁ/স লাগানো অবস্থায় ঝুলছে কিশোরীর নিথর দে/হ। দ্রুত খবর দেওয়া হয় দাসপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই সম্ভবত এই চরম পথ বেছে নিয়েছে ওই কিশোরী। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিশোরীর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই কিশোরীর অকালমৃত্যুতে পরিবারটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/