এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

যাত্রা দেখার সুযোগে বাড়িতে সিঁধ কেটে চুরি, চাঞ্চল্য দাসপুরের নবীন মানুয়ায় 

Published on: October 10, 2022 । 9:50 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ : লক্ষ্মীপুজো উপলক্ষে যাত্রা শুনতে গিয়েছিলেন বাড়ির সবাই। সেই ফাঁকে মাটির বাড়ির দেওয়াল কেটে আলমারির চাবি ভেঙে কয়েক হাজার টাকা ও বেশ কিছু রূপোর গয়না চুরি করে নিয়ে পালায় চোর। গতরাতে ঘটনাটি ঘটে দাসপুর থানার নবীন মানুয়ায়। ওই গ্রামের শ্যামল মন্ডল নামে এক ব্যক্তি ও তাঁর বাড়ির সবাই যাত্রা দেখতে যান। রাত্রি দেড়টা দুটো নাগাদ বাড়ি ফিরে দেখেন আলমারির চাবি ভাঙা ও বিছানা সমস্ত এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাটিই জানাজানি হতেই পাশাপাশি অন্যান্য বাড়ি ও গ্রামের লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাসপুর থানায় খবর গেলে পুলিশ তদন্ত শুরু করে।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ