এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুর্যোগের রাতেও চুরি, দাসপুরের এই গ্রাম আতঙ্কে ভুগছে

Published on: December 7, 2023 । 2:47 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বুধবার সন্ধ্যে থেকে টানা বৃষ্টি। রাত পেরিয়ে আজ বৃহস্পতিবারেরও বেলা বাড়ার সাথে তাল মিলিয়ে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বাড়ছে বৃষ্টির সাথে দমকা হাওয়া। এই দুর্যোগের মাঝেও বুধবার রাতে দাসপুর(Daspur) থানার পলতাবেড়িয়া গ্রামে চুরি। চুরির ঘটনা জানাজানি হতেই আজ বৃহস্পতিবার সকাল থেকেই সেই চুরিকে ঘিরে চাঞ্চল্য। বুধবার রাত প্রায় ১১টা থেকেই ওই চুরির তদন্তে দাসপুর থানার পুলিশ(Daspur police)। জানা গেছে, পলতাবেড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ সামন্তের বাড়ির পাঁচিল টপকে বাড়ির একাধিক তালা(lock) ভেঙে বাড়ির মধ্যে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় কেউ বা কারা। রবীন্দ্রনাথবাবুর ছেলেরা কর্ম সূত্রে বাইরে। তিনি ওই বাড়িতে একাই থাকেন। বুধবার রাতে তিনি হরিরামপুর বাজারে(Harirampur market) ছিলেন আর সেই সময়ই কেউ বা কারা বাড়ির পাঁচিল টপকে বাড়ির একের পর এক তালা ভেঙে চুরির চেষ্টা চালায়। গ্রামবাসীদের দাবি তাঁদের গ্রামে লাগাতার চুরির ঘটনা। রাত-বিরেতে গ্রামের রাস্তা ধরে পাড়ার অলগলিতে অচেনা লোক, বাইকের আনাগোনা। এই শীতে গ্রাম রক্ষায় শীঘ্রই রাত পাহারার ব্যবস্থা করতে চলেছে গ্রামবাসীরা।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।