মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ির ফাঁকা থাকার সুযোগ নিয়ে নগদ টাকা ও গয়না চুরি করল দুষ্কৃতীরা। রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ঘাটাল থানার দলপতিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহকর্তা কালন শেখ কর্মসূত্রে কটকে থাকেন। তাঁর স্ত্রী সোনামণি বেগম ছেলেকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। রবিবার ফিরে তিনি দেখেন, দরজার তালা ও আলমারি ভেঙে লুঠ চালানো হয়েছে। গৃহবধূর দাবি, নগদ ২০ হাজার টাকা, ৫০০ গ্রাম রুপো ও সোনার গয়না উধাও। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ হলে পুলিশ তদন্ত শুরু করবে।
দলপতিপুরে ফাঁকা বাড়িতে চুরি, খোয়া গেল নগদ টাকা ও গয়না









