এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল পরিচালিত ঘাটালের একের পর এক গ্রাম পঞ্চায়েত অফিসে চুরি, বিজেপির দাবি চুরির নামে দুর্নীতির তথ্য লোপাট

Published on: March 28, 2021 । 8:11 PM

মনসারাম কর: ঘাটাল ব্লকের একের পর এক গ্রাম পঞ্চায়েত অফিস থেকে চুরির ঘটনাকে সামনে রেখে রাতের অন্ধকারে  তথ্য লোপাটের অভিযোগ উঠল। গত একমাসের মধ্যে ইড়পালা, মনশুকা-২ এবং মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েত অফিস মিলিয়ে মোট তিনটি পঞ্চায়েত অফিস থেকে রাতের অন্ধকারে ল্যাপটপ থেকে তথ্য ডিলিট সহ আলমারি ভেঙে ফাইল হাতানোর কথা উঠে এসেছে প্রধান উপপ্রধানদের তরফে। দেখা গেছে তিনটি চুরির ঘটনার ক্ষেত্রেই তথ্য লোপাট বা তথ্য হাতানোর মিল রয়েছে। প্রসঙ্গত তিনটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূল পরিচালিত। এই নিয়ে বিজেপির ঘাটাল সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে জানিয়েছেন, তৃণমূল চুরির মিথ্যে ঘটনা সাজিয়ে পঞ্চায়েত অফিসের কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য লোপাট করছে, সরষের মধ্যেই যে ভূত রয়েছে তা পরিষ্কার। ঘাটালের বিডিও সঞ্জীব দাস জানিয়েছেন এটা তদন্তের ব্যাপার, এই নিয়ে কিছু মন্তব্য করবেন না। প্রসঙ্গত গত ১ মার্চ দুটি চুরির ঘটনার বিশ্লেষন করে আমরা আমাদের খবরে সাফ জানিয়েছিলাম দুটি চুরির সাথে যে তথ্য লোপাটের মিল খুঁজে পাওয়া গেছে তাতে অন্য গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও এই ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, গত রাতে মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা আমাদের সেই আশঙ্কাতেই সিলমোহর পড়ল বলেই মনে করা হচ্ছে। গত একমাস আগে দুটি গ্রাম পঞ্চায়েতে চুরির খুঁটি নাটি বিশ্লেষন করে আমরা যে খবর করেছিলাম তা নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। https://ghatal.net/theft-at-mansuka/

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক