এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের নাড়াজোল চণ্ডীপুরে তৃণমূল-বিজেপি সংঘাতে গুরুতর জখম ২ বিজেপি কর্মী

Published on: March 5, 2020 । 8:38 PM

দাসপুর থানার নাড়াজোলে তৃণমূল বিজেপির মধ্যে সংঘাত আহত দুই বিজেপি কর্মী সমর্থক। অভিযোগ আজ বৃহস্পতিবার বিকেলে দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার চণ্ডীপুর গ্রামের বিজেপি কর্মী লক্ষ্মীকান্ত দোলই ও শ্রীকান্ত দোলইয়ের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় বাড়ি ঘর ভাঙচুর করে এবং তাদেরকেও মারধর করে।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির যুব সভাপতি রাজু আড়ি বলেন,ওরা আমাদের একনিষ্ঠ কর্মী। কেবলমাত্র বিজেপি করার জন্য ওদের উপর অনেকদিন থেকেই অত্যাচার চলত। আজ ওদের বাড়িতে হামলা চালানো হল। ওই দুষ্কৃতীরা সবাই স্থানীয় তৃণমূলের হয়ে কাজ করে। আজ ওদের মারধরে লক্ষ্মীকান্ত ও শ্রীকান্ত দোলই গুরুতর জখম। ওরা এখন ঘাটাল হাসপাতালে ভর্তি। তবে দাসপুর তৃণমূলের পক্ষে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজকের এই ঘটনাকে নিজেদের গোষ্ঠী কোন্দলের ফল বলে আখ্যায়িত করা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক