এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় চারশো চারাগাছ রোপন করল মল্লেশ্বরপুর সংগ্রাম সংঘ

Published on: September 27, 2020 । 7:32 PM

বাবলু সাঁতরা: বিশ্ব উষ্ণায়ন থেকে প্রকৃতিকে রক্ষা করার লক্ষ্যে ক্লাবের উদ্যোগে কয়েক’শ চারাগাছ রোপন করা হল চন্দ্রকোণায়। আজ ২৭ সেপ্টেম্বর রবিবার চন্দ্রকোণা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড মল্লেশ্বরপুর এলাকায় সংগ্রাম সংঘ মাঠে চারাগাছগুলি রোপন করা হয়। মল্লেশ্বরপুর সংগ্রাম সংঘ ক্লাবের উদ্যোগে ৪০০টি নানান জাতের চারাগাছ রোপন করা হয় সংগ্রাম সংঘ ফুটবল মাঠের চারধারে। বিশ্ব-উষ্ণায়ন থেকে প্রকৃতিকে বাঁচাতে গাছ লাগানো জরুরি সেই চিন্তাভাবনা থেকেই ক্লাবের এই উদ্যোগ। ক্লাবের উদ্যোগে লাগানো চারাগাছগুলি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য বেড়া দিয়ে ঘিরে রাখারও ব্যবস্থা করা হয়েছে। মুক্ত বাতাস পেতে এবং সবুজায়নের প্রয়োজনে আরও বেশি করে গাছ লাগানোর কাজ করবে বলে জানান ওই ক্লাবের সদস্যরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও