এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের দুর্বার পল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ

Published on: January 9, 2023 । 8:11 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: দুর্বার পল্লিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও ঘাটাল থানার পুলিশ। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটাল পৌরসভার-২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মোড় সংলগ্ন দুর্বার পল্লি এলাকায়। জানা যায়, ঘাটাল বিবেকানন্দ মোড় এলাকার দুর্বার পল্লির বাসিন্দা সন্ধ্যা দাস আজ সোমবার সন্ধ্যে নাগাদ কাজের জন্য বাড়ির বাইরে যান। আর সেই সময় দুর্বার পল্লি এলাকার স্থানীয় মানুষজন দেখতে পান সন্ধ্যা দাসের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় বাড়ির মালিক সন্ধ্যা দাস এবং পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও ঘাটাল থানার পুলিশ। স্থানীয় মানুষজন, পুলিশ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় বস্তি বাড়িটি, বিছানা থেকে শুরু করে আসবাবপত্র, কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব এবং বাড়ির মধ্যে থাকা একটি গবাদি পশুও আগুন লেগে আহত হয়। বস্তি বাড়ি আগুনে পুড়ে ছাই, বাড়ির মালিক সন্ধ্যা দাস দেখেই কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়দের অনুমান মশার কারণে বাড়িতে ধোঁয়া দিয়েছিল হয়তো সন্ধ্যাদেবী। আর তা থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্যদিকে সন্ধ্যেদেবী জানাচ্ছেন, বাড়িতে কোনও ধোঁয়া দেওয়া হয়নি। এমনকি ধূপ পর্যন্ত জ্বালেননি তিনি। তাই কী করে এই আগুন লাগলো তা নিয়ে ধন্দে সবাই।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক