কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: পুজো ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল ২০ সেপ্টেম্বর, রবিবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘাটাল শহরের কুশপাতা সাব-স্টেশনের অধীনস্থ সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে গ্রাহকদের আগাম জরুরি কাজ সেরে রাখা ও বিকল্প আলোর ব্যবস্থা রাখার অনুরোধ করা হচ্ছে। নির্মলবাজার সাবস্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ঘাটাল শহর এলাকায় পরিষেবা সচল রাখার চেষ্টা চালানো হবে। কাজ সম্পূর্ণ হলেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দফতর আন্তরিকভাবে দুঃখিত ও সকলের সহযোগিতা প্রার্থী।
কুশপাতা সাবস্টেশনে কাজ হবে







