এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

Published on: October 10, 2026 । 1:37 PM

 নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ,ঘাটাল: আগামীকাল ১১ অক্টোবর, রবিবার ঘাটাল শহরের পশ্চিমাংশ-সহ ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের এক ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, বরদা নির্মলবাজার সাবস্টেশনে নিয়মিত ও প্রাক্-পুজো রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই সাবস্টেশনের সমস্ত ফিডারে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। এর ফলে ঘাটাল শহরের শিলাবতী নদীর পশ্চিম দিকের সমস্ত এলাকা-সহ ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় ওই সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, রবিবার শাটডাউনের আগেই বিদ্যুতের প্রয়োজন হবে এমন সমস্ত কাজ সেরে রাখতে। সাবস্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়া মাত্রই যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম। নির্মলবাজার সাবস্টেশনের কাজের জন্য ঘাটাল শহরের শিলাবতী নদীর পূর্ব দিকের কোনও সমস্যা হবে না। কোন্নগর, কুশপাতা এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা চালিয়ে রাখা হবে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ