এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে তৈরি হবে গোল্ড হাব,স্বর্ণ শিল্পীদের আর পাড়ি জমাতে হবে না ভিন রাজ্যে:ভারতী ঘোষ

Published on: March 27, 2019 । 4:28 PM

২৬ মার্চ ঘাটাল বিদ্যাসগর ময়দানে নির্বাচনী জনসভা সারলেন বিজেপির ঘাটাল লোকসভার প্রার্থী জেলার প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষ। ঘাটালবাসীদের দিলেন একাধিক প্রতিশ্রুতি। ঘাটাল মাস্টার প্ল্যানের দু বছরের মধ্যে রূপায়ন,ঘাটালে রেল,কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের প্রতিশ্রুতির পাশাপাশি ভারতী ঘোষ জানান,তিনি ঘাটাল,দাসপুর এলাকার স্বর্ণ শিল্পীদের জন্য গোল্ড হাব বানাবেন। যেখানে হাজার হাজার যুবক যুবতী কাজ পাবে।

ঘাটাল লোকসভা এলাকার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটাই নির্ভর করে ঘাটাল দাসপুর এলাকার স্বর্ণ শিল্পীদের উপর। কিন্তু তাঁদেরকে ঘাটাল, পশ্চিমবঙ্গ ছেড়ে পাড়ি জমাতে হয় অন্য রাজ্য কখনও বা অন্যদেশে। এতদিন কোনো রাজনৈতিক দলের পক্ষেই এইসব স্বর্ণ শিল্পীদের নিয়ে ভাবা হয়নি। এই প্রথম কোনো রাজনৈতিক মঞ্চ থেকে কোনো প্রার্থী ঘাটালবাসীদের এমন প্রতিশ্রুতি দিলেন। স্বভাবতই ভারতী ঘোষের গোল্ডেন হাব বানানোর ইচ্ছায় মন গলবে ঘাটালের স্বর্ণশিল্পীদের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক