এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভক্তদেরকেই করতে হয় চল্লিশ ফুট দীর্ঘ বড় মায়ের পুজো,দেওয়া চলেনা দক্ষিণা

Published on: November 6, 2018 । 9:21 AM

ওয়েব ডেস্ক,ঘাটাল: এ মায়ের পুজোতে লাগেনা পুরোহিত এখানে আপনিই পুরোহিত।
নাম বড়মা। নামেই নয় দেখতেও বড়, প্রায় ৪০ ফুট উচ্চতার কালী মা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের ক্ষীরপাই হালদার দীঘি এলাকায় পাওয়াযাবে বড় মাকে। ক্ষীরপাই পৌরসভার ১ নং ওয়ার্ডের চিরকুনডাঙ্গায় ১৭ বছর ধরে এই পুজো চলছে।
শুধু চন্দ্রকোনা নয় জেলার মানুষও এই কালী মাকে বড়মা নামেই জানে।
ক্ষীরপাই এর বড়মার পূজোর অপেক্ষায় থাকে অগনিত মানুষ।পুজোর সময় স্থানীয় আশপাশের মানুষ ছাড়াও জেলার দুরদুরান্তের মানুষও ভিড় জমায় ক্ষীরপাই বড়মার পূজোয়।
শশ্মানকালী হলেও এ পুজোয় বলি হয়না।পুজোর পরের দিন হাজার হাজার মানুষ আসে মায়ের খেঁচুড়ি প্রসাদ পাওয়ার জন্য।
১৫ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এক শশ্মানে এই কালীর প্রতিষ্ঠা করেন ওই ওয়ার্ডের বাসিন্দা শুদ্ধদেব রায়।
প্রথমে মাটির তৈরী প্রতিমা চালায় পুজো হত,পরে ৪৫ ফুট উচ্চতার কংক্রীটের মায়ের মুর্তি নির্মান করেন তিনি। যা জেলা কেনো সারা রাজ্যেও এতো বড় মাপের কালী প্রতিমা নেই বলেই মত প্রতিষ্ঠাতার।
বড়মায়ের মন্দীরে থাকেনা কোনও পূজারী। ভক্তরা নিজেরাই নিজের মতো করে মায়ের পুজো দিতে পারে।
ভক্তদের হাতেই ছেড়ে দেওয়া হয় মন্দীরের পুজো আর্চনার কাজ। ধূপ ও ফুল দিয়ে পুজো করলেই খুশী।
প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম লেগেই থাকে।
বিশালাকার কালী মন্দীরের বৈশিষ্ট্য ভক্তদের নিষেধ আছে কোনও রুপ দক্ষিণা না দেওয়ার ক্ষেত্রে।
কোনও রুপ অার্থিক সাহায্য করা বা দক্ষিণা হিসাবে কোনও পয়সা দেওয়া যাবেনা মন্দীরে তা বিজ্ঞপ্তি আকারা লেখাও আছে।

পুরোহিত ছাড়া নিজের মত করে নিজের হাতে মায়ের পুজো করে মায়ের কাছে মনের কথা বলে ভীষণ তৃপ্তি পান ভক্তরাও।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে