এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৎকাল টিকিটের মত তৃণমূলের প্রার্থীরা টিকিট পাচ্ছে,বিস্ফোরক সিপিএমের রবীন দেব

Published on: April 26, 2019 । 4:07 PM

তৃণমূল এখন তৎকাল তৃণমূল। তৎকাল টিকিটে প্রার্থীরা অন্যদল থেকে এসেই তৃণমূলের টিকিট পাচ্ছে। দেবের সিনেমা আমারও ভালো লাগে,যে যার একটা জগৎ থাকে সিনেমা করে সংসদে ঘাটালের জন্য কথা বলবে কী করে? ২৬ শে এপ্রিল সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের রাজনগরে একটি পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের দাপুটে নেতা রবীন দেব।

শুধু তাই নয় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ থেকে তৃণমূলের যুবনেতা অভীষেকের স্ত্রীর সোনা কেলেঙ্কারি সাথে কে ডি সিং এর সাথে মমতার পারিবারিক সম্পর্কও উস্কে দিলেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী তপন গাঙ্গুলীই যে ঘাটালবাসীর উন্নয়নের মূল মুখ তা বোঝানোর চেষ্টা করলেন রবীন বাবু। এদিনের পথসভা থেকে রবীন বাবু অভিযোগ তুলেন, কিছু সরকারি আধিকারিক ও তৃণমূলের নেতারা মিলে ভোটারদের মধ্যে ভোটার স্লিপে ভোটদান নিয়ে কিছু বিভ্রান্তি ছড়াচ্ছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।