এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাসে নয়, পকেটমারি দাসপুর বাজারে, চাঞ্চল্য

Published on: June 23, 2019 । 9:33 AM

স্থানীয় সংবাদ(ঘাটাল):সাবধান! এবার বাজারে গেলেও সাবধানে মানিব্যাগ রাখবেন। ঘাটাল মহকুমার বিভিন্ন রুটের বাসে পকেটমারির ঘটনার কথা হামেশাই  শোনা যায়, কিন্তু   বাজারের মধ্যে পকেটমারির ঘটনা ঘটে না বললেই চলে। কিন্তু আজ ২৩ জুন সকালে এমনই ঘটনা ঘটল দাসপুর সব্জি বাজারে। ইন্টেরিয়র ডেকরেশন ফিল্ডের টেকনিসিয়ান তাপস  রানা কর্মকার উইকএন্ডে বাড়ি এসেছিলেন। তাপসবাবুর বাড়ি দাসপুর থানার হাজরাবেড় গ্রামে। বাড়ির সামনে কয়েকটি ছোট হাট বসলেও রবিবারের ছুটির দিনের ভালো মেনু বানানোর জন্য বাড়ি থেকে প্রায় ৬কিলোমিটার দূরে দাসপুর বাজারে গিয়েছিলেন বাজার করার জন্য। তাপসবাবু বলেন, কয়েকটি সব্জি কিনে দামও দিয়েছি। কিন্তু তারপরই দেখি প্যান্টের পকেটে রাখা মানি ব্যাগ নেই।ওই মানে ব্যাগে নগদ  ২২০০-২৩০০টাকা ছাড়াও অরিজিন্যাল আধার, প্যান, ভোটের কার্ড, কয়েকটি এটিএমও ছিল। পকেটমাররা সাধারণত মানিব্যাগ থেকে টাকাগুলো বার করে নিয়ে বাকী নথিসহ মানি ব্যাগটি রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। তাই তাপসবাবুর আবেদন, তাই নগদ টাকা হয়তো ফেরৎপাব না। কিন্তু ওই নথিগুলি কেউ যদি কুড়িয়ে পেয়ে ফেরৎ দেন তাহলে উপকৃত হতাম। তাপসবাবুর ফোন:7980244542.

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি