এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এবার ঘাটালের কচিকাঁচারা মেতেছে এ কোন নাটকে?

Published on: June 7, 2019 । 11:00 PM

৯ জুন ঘাটাল সব পেয়েছির আসর ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যালয়ের মঞ্চে এবারের রবীন্দ্র জয়ন্তী ও তাদের বাৎসরিক অনুষ্ঠান পালন করবে। এই নিয়ে ঘাটালের কচিকাঁচাদের উৎসাহ একেবারে তুঙ্গে। ওইদিন কবিগুরুর গান,আবৃত্তি,নাটক,নাচ আরও নানান সাংস্কৃতিক চর্চার মাধ্যমে খুদেরা তাদের কবিদাদুকে খুঁজে পাবে।

নাটক জিনিসটা কী বর্তমান প্রজন্ম তা প্রায় ভুলতেই বসেছে। কিন্তু সব পেয়েছির আসরের সৌজন্যে কচিকাঁচারা নাটকের মহড়ায় মশগুল। এবার তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালার কলাকুশলী। নাটকের মহড়ায় কবিদাদু যেন ওদের পাশেই।।।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭