এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

Published on: February 16, 2024 । 9:02 AM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: কলকাতার কালীঘাটের(Kalighat) অলিতে গলিতে ভিক্ষা করে, চায়ের কাপ ধুয়ে ফাইফরমাশ খেটে গলির [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

মাঝে রাত যাপন করে জীবনের শেষের দিনগুলি চলছে ঘাটালের খড়ারের(Kharar) এক বৃদ্ধ বাবার। দুই ছেলে এক মেয়ে আছে বৃদ্ধ বাবার(father)। ছেলেরা ঘরে ঢুকতে দেয় না আর। ক্ষীণ হয়েছে চোখের দৃষ্টি, বয়েসের ভারে নুয়েছে শরীর। নড়বড়ে দুই পায়েও জোর তেমন আর নেই। তবুও কষ্ট করে পেটের দায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠেলতে হয় বোঝা হয়ে যাওয়া শরীরটাকে। বয়স সত্তরের দিকে। রোগ জ্বালা এবং ঠিকঠাক পুষ্টি(nutrition) না পাবার কারণে আরও বেশি লাগে বয়সের ভার। এই শেষ বয়সে একটুখানি সহানুভূতি দিয়ে কেউ যদি দুমুঠো মোটা ভাত তুলে দিত, আর কিছু চাইবার ছিল না। কিন্তু ভরা সংসার থাকতেও দুটো ভাত কপালে নেই ঘাটাল থানার খড়ারের এই বৃদ্ধ সুজিত রায়ের। দুমুঠো ভাতের জন্যে সুজিতবাবু কলকাতার(Kolkata) কালীঘাট এলাকার গলিতে বসে ভিক্ষা করেন, খোঁড়া পায়েই লোকের বাড়িতে জল তোলেন, চায়ের দোকানে খিদমত খাটেন। দিনশেষে যখন দুমুঠো মোটা চালের নুনভাত মুখে তোলেন, সে ভাত ভেসে যায় চোখের জলে। বাড়ি ফিরতে চান বৃদ্ধ। থাকতে চান ছেলেদের সংসারে। দুই ছেলে, এক মেয়ে সুজিতবাবুর। বড় ছেলে প্রবীর রায় সোনার দোকানের কর্মচারী(staff), ছোটো ছেলে সমীর রায় বাড়িতেই ইলেকট্রিকের(electric) কাজ করেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী গত হয়েছেন ১৪ বছর আগে। ঠিক তারপর থেকেই ছেলেদের সংসারে বাড়তি হয়েছেন এই বৃদ্ধ। সামান্য জমিজমা ছিল, সে সব বেচে দেনা শোধ করে স্ত্রীর নামে বাড়ি করেছিলেন সুজিতবাবু। সেই বাড়িতে ছেলেরা ঢুকতে দেয় না বাবাকে। বাবাকে বাবা বলেও ডাকে না ছেলেরা। তার প্রতি ছেলেদের কীসের এত বিতৃষ্ণা জানেন না এই বৃদ্ধ। কলকাতায় এসেছিলেন ২৫ বছর আগে। শরীরের রক্ত জল করা পরিশ্রমের সব টাকায় ছেলে মেয়েদের বড় করেছেন। আজ ছেলেদের ভরা সংসার। সেই সংসারে বাড়তি হয়ে নয়, আদরে ফিরতে চান তিনি। হাউহাউ করে বাচ্চাদের মত কাঁদতে কাঁদতে বললেন, দুমুঠো মোটা ভাত খেয়ে নাতি নাতনীদের সঙ্গে ঘরের কোণায় পড়েই জীবনের বাকি দিনগুলো কাটাতে চান তিনি।

বৃদ্ধের শেষ ইচ্ছে মান্যতা পাক আমরা সকলেই চাই। কিন্তু আমরা চাইলেই কি পারি ওনার ছেলেদের কাছে ফিরিয়ে দিতে? যদি ছেলেরা না চায়? মানবিক উদ্যোগ নিয়ে এর আগেও উপেক্ষিত বৃদ্ধ বৃদ্ধাকে ছেলেদের সংসারে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। এবারেও আমরা চাই প্রশাসন এই বৃদ্ধকে তার ছেলেদের সংসারে ফিরিয়ে দিক। নাতি নাতনীদের সঙ্গে শেষ জীবনটা জন্মভিটেতে কাটানোর ইচ্ছেটুকু খুব কী অন্যায্য দাবি এই বৃদ্ধের?

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে