এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাটির কাছাকাছি ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই

Published on: August 6, 2019 । 8:29 AM

নিজস্ব সংবাদদাতা: সোমবার ৫ আগস্ট দলীয় কর্মীর বাড়িতে রাত কাটালেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। ঘাটাল বিধানসভার রাজনগর গ্রামের তৃণমূল কর্মী মোহন পাঁজার বাড়িতে গিয়ে তিনি মাটির দুয়ারে বসে খাওয়া-দাওয়া করার পাশাপাশি তাঁদের বাড়িতে রাত্রি যাপনও করলেন।   প্রসঙ্গত এটি দলীয় নির্দেশেই করা হয়েছে। ‘দিদিকে বলো’ কর্মসূচিতে গ্রামে গিয়ে দলীয় কর্মীর বাড়িতে রাত্রিযাপনের পাশাপাশি সেখানে সকলের সঙ্গে বসে খাওয়াদাওয়া করতে হবে। মমতার এই নির্দেশ দেওয়ার পরেই রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় কোমর বেঁধে নেমে পড়েছেন মন্ত্রী থেকে বিধায়করা। প্রাথমিকভাবে তাঁরা নিজ নিজ এলাকায় সাংবাদিক সম্মেলন করে ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা করেই আগামী ১০০ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।   তারই অঙ্গ এটি। —শান্তি দত্ত কর্মকারের সৌজন্যে ছবিটি প্রাপ্ত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি