এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হল রাজ্য সরকারের দেওয়া চেক

Published on: September 30, 2019 । 10:48 PM

আজ দাসপুরের মিলন মঞ্চ থেকে দাসপুর ১ ও ২ নম্বর ব্লক এলাকার দুর্গোৎসব কমিটি গুলির মধ্যে ১০২টি পুজো কমিটির সদস্যদের হাতে রাজ্য সরকারের দেওয়া ২৫হাজার টাকার চেক তুলে দেওয়া হল।

এই চেক যে সব পুজো কমিটি পেয়েছে তাদের মধ্যে রাজনগর ইয়ং সোসাইটির পক্ষে সঞ্জীব আলু জানান আজ দাসপুর মিলন মঞ্চে দাসপুর থানার সমস্ত পুজো কমিটির প্রতিনিধিদের ডাকা হয়। পুজোর পরিচালন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাঁদের অবগত করা হয়। এই সভায় দাসপুরের ১০২ টি পুজো কমিটি এই চেক পায়। আজকের এই সভায় হাজির ছিলেন দাসপুরের জনপ্রতিনিধিদের পাশাপাশি ঘাটালের এস ডি পি ও এবং দাসপুর থানার ওসি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭