এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলে মঞ্চ নির্মাণ করে দিলেন স্বর্ণ শিল্পী

Published on: November 4, 2019 । 7:44 AM

শ্রীকান্ত ভূঁইঞা: দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী আড়াই লক্ষ টাকা ব্যয় করে গড়ে দিলেন স্কুলের অনুষ্ঠান মঞ্চ। ২৭ অক্টোবর দীপাবলির সন্ধ্যায় খুকুড়দহ চক্রের জগন্নাথপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই অনুষ্ঠান মঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঋষিকেশ মাইতি, দাসপুর পঞ্চায়েত সমিতির সদস্য রামচন্দ্র মাইতি প্রমুখ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত দিণ্ডা বলেন, এই গ্রামের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কাশীনাথ মাইতি তাঁর মা সত্যবালাদেবীর স্মৃতির উদ্দেশ্যে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে আমাদের বিদ্যালয়ে এই কংক্রিটের সভা মঞ্চটি গড়ে দেন। কাশীনাথবাবুর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কারণ, এই ধরনের একটি মঞ্চ স্কুলের খুবই দরকার ছিল। স্বর্ণশিল্পীরা যদি এই ভাবে সামাজিক গঠনমূলক কাজে এগিয়ে আসেন সত্যিই সমাজ আরও সমৃদ্ধ হবে । •ছবিটি কাশীনাথ মাইতির।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি