এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বছরের শুরুতেই জেলা জুড়ে বদলি ১৭৭ গ্রামপঞ্চায়েত ইঞ্জিনিয়ার, ঘাটালের ৪৪

Published on: January 5, 2020 । 10:01 AM

নিজস্ব সংবাদদাতা: গ্রামপঞ্চায়েত স্তরে ব্যাপক রদবদল। বছরের শুরুতেই  এক লপ্তে বদলি করা হল ঘাটালের ৪৪ জন গ্রামপঞ্চায়েত ইঞ্জিনিয়ারকে। যাদের পোশাকি নাম নির্মাণ সহায়ক। তবে এটা রুটিন বদলি বলেই জেলা সূত্রে জানা গেছে। গত ৩ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার এক নির্দেশিকায় জেলাজুড়ে ১৭৭ জন নির্মাণ সহায়কের বদলি করা হয়েছে। সেই তালিকায় ঘাটাল মহকুমার পাঁচ টি ব্লকের মোট ৪৪ জন রয়েছে। এই ৪৪ জন ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তারমধ্যে ঘাটাল ব্লকের ১১ জন, দাসপুর-২ ব্লকের ১২ জন, দাসপুর-১ ব্লকের ৯ জন, চন্দ্রকোনা-২ ব্লকের ৬ জন এবং চন্দ্রকোনা-১ ব্লকের ৬ জন রয়েছে। তাদের জায়গায় অন্যদের আনা হয়েছে। তবে এই নির্দেশিকায় অনেকের বদলি কাছাকাছি হলেও কারও কারও দূরেও হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। তাৎপর্যপূর্ণভাবে ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের আলোচিত ইঞ্জিনিয়ার ঝতেন মান্নার বদলি এই নির্দেশিকায় অনেকটাই বাড়ির কাছাকাছি করা হল। 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও