এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার

Published on: January 11, 2020 । 5:38 PM

নিজস্ব সংবাদদাতা: আবার কাটমানি বিতর্ক। ঘাটালের লছিপুর- মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে গতকাল গভীর রাতে কে বা কারা এই পোস্টার দিয়েছে। বেশ কয়েকজন নেতার রীতিমতো নাম উল্লেখ করে পোস্টারগুলো ছড়িয়ে দেওয়ায় এলাকায় চাঞ্চল্য পড়ে যায়। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে জয়ন্তী বাগ নামে এক মহিলাকে তৃনমূল ফের প্রার্থী না করার ফলে তিনি তৃনমূল ত‍্যাগ করে বিজেপির পরামর্শ দাতা হয়েছিলেন। এখন অনেকদিন পর আবার তৃনমূলে ফিরে আসায় তাদের বিরুদ্ধে এই পোস্টার বলে অভিযোগ। পোস্টারে জয়ন্তী বাগের স্বামী, শান্তি বাগ এবং আরও চার জনের নাম উল্লেখ করা রয়েছে। এলাকার মানুষের ক্ষোভ, আগের পঞ্চায়েত সদস‍্যা জয়ন্তী বাগের রাজপাসাদের মতো নির্মীয়মান বাড়ী জনসাধারণের কাটমানির টাকায় হচ্ছে। এই বিলাসবহুল বাড়ি তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে এই তৃনমূল নেতারা কী পরিমান টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষ এ নিয়ে রীতিমতো তদন্তের দাবী তুলেছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও