এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মাটি চাপা পড়ে মহিলার মৃত্যু

Published on: March 2, 2020 । 6:56 PM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর থানার চকসুলতানে মাটি চাপা পড়ে মারা গেলেন এক মহিলা শ্রমিক। ওই শ্রমিকের নাম পদ্মারাণী ঘোড়ই(৬০)। তাঁর চকসুলতানেই বাড়ি। প্রসঙ্গত, দাসপুর থানার চকসুলতানে ওই দিন ১০০ দিনের কাজ চলছিল। ওই সময় বাঁধের নিচের মাটি কাটার সময় বাঁধের  মাটি ধসে গিয়ে চাপা পড়ে গিয়েছিলেন  কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে তিন জন গুরুতর জখম হন। জখম দু’জনকে গৌরার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্ত করা হয়। গুরুতর জখম পদ্মারাণীদেবীকে  প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গোছাতি গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্ত মাল বলেন, কলকাতা যাবার পথেই পদ্মাদেবীর মৃত্যু হয়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।