এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর থেকে ১০০ পরিযায়ী শ্রমিক বাড়ির পথে

Published on: May 7, 2020 । 11:09 AM

লকডাউনের জেরে দাসপুর ১ নম্বর ব্লক এলাকার পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর কাজ শুরু করল দাসপুর ব্লক প্রশাসন। প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার ভোরে দুটি বাসে মোট ১০০জন পরিযায়ী শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ৬ই মে বুধবার দাসপুর এলাকার ওই ১০০ পরিযায়ী শ্রমিকের স্ক্রিনিং করেন দাসপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তারবাবুরা।

কর্তব্যরত ডাক্তার প্রসেনজিৎ রায় জানান ঐদিন সন্ধ্যে পর্যন্ত মোট ১০০ শ্রমিকের থার্মাল স্ক্রিনিং সাথে শারীরিক পরীক্ষা করা হয়। তাঁরা সকলেই সুস্থ।

দাসপুর ১ ব্লক সূত্রে জানাগেছে আজ বৃহস্পতিবার ভোরে দাসপুর ১ ব্লক অফিসের দেওয়া ২টি বাসে ওই ১০০ পরিযায়ী শ্রমিককে তাদের বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হয়েছেন। জানা গেছে এইসব পরিযায়ী শ্রমিকদের বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর এলাকায়।

দাসপুর ১ ব্লকে সূত্রে জানা গেছে এই ব্লকে মোট ১৪৩৭ জন পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে। এদের প্রত্যেকেরই বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে দাসপুর ১ ব্লক প্রশাসন। তবে সূত্রের খবর ইতি মধ্যে অনেকেই প্রশাসনকে না জানিয়ে সাইকেলে করে বাড়ি পৌঁছে গেছেন।

আরও জানা গেছে ঠিক একইভাবে দাসপুরের বাসিন্দা যে সব পরিযায়ী শ্রমিক দাসপুরের বাইরে আছেন তাঁদেরকেও থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষায় পাশ করলে বাসে বা ট্রেনে দাসপুরের ফেরত পাঠানো হবে,যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি