এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হনুমানের কামড়ে একের পর এক জখম, হনুমান ধরতে এসে বিক্ষোভের মুখে বনদপ্তরের কর্মীরা

Published on: January 27, 2026 । 7:38 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়ায় আবার বীর হনুমানের কামড়ে গুরুতর জখম মহিলা। ওই মহিলার পায়ের মাংসপেশি হনুমানে এমনভাবে ছিঁড়ে নিয়েছে যে মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েকদিন আগেও এক বালকের পায়ে হনুমানে এমনভাবে কামড়েছিল যে তার পায়ের হাড় বেরিয়ে গিয়েছিল। ওই বালকও হাসপাতালে চিকিংসাধীন। এনিয়ে মহিলা ও বালক সহ বেশ কয়েকজন হনুমানের কামড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ ২৭ জানুয়ারি বনদপ্তরের কর্মীরা একটি খাঁচা ও কিছু পাকা কলা নিয়ে হনুমান ধরতে গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে একটি হনুমানের দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। কোনও শিশু বা মহিলাকে দেখলেই আক্রমন করছে। আতঙ্কে কেউ বাড়ির বাইরে বা ছাদেও বেরোতে পারছেন না। ভয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ। বাইরে বেরোলে হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে। কিন্তু এনিয়ে প্রশাসন উদাসীন। বনদপ্তরের কর্মীরাও বারবার এসে হনুমান ধরতে ব্যর্থ। তাই আজ বনকর্মীরা ওই এলাকায় গেলে তাদের ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাদের দাবি, ঘুমপাড়ানি গুলি করে ওই আক্রমনকারী হনুমানটিকে ধরে নিয়ে যাক বনদপ্তর।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি