এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পুরসভায় পরিযায়ী শ্রমিকদের  বিক্ষোভ

Published on: July 14, 2020 । 1:08 PM

শুভম চক্রবর্তী: সরকারি বরাদ্দকৃত রেশন না পাওয়া, কাজ না পাওয়া সহ একাধিক দাবি নিয়ে ঘাটাল পৌরসভায়ঘেরাও করল ঘাটাল পুরসভার ৯ ওয়ার্ডের পরিযায়ী শ্রমিকরা।  আজ ১৪ জুলাই তাঁরা ঘেরাও অভিযানে শামিল হন। শ্রমিকদের দাবি, তাঁরা জেনেছেন সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য রেশনে চাল ও গম বরাদ্দ হয়েছে কিন্তু তারা সেই সব বরাদ্দের কিছুই পাচ্ছেন না।কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীনও তাদের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে।  এই নিয়ে কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তিনি কোনও রকম গুরুত্বই দেননি এমনকি তাঁদের সাথে দুর্ব্যবহার করা হয়। ঘাটাল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের এক পরিযায়ী এক শ্রমিক রঞ্জন মাজি জানান, তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে ওয়ার্ড কমিটির সদস্য তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিকার চাইতে তারা আজ ঘাটাল পৌরসভায় এসেছেন।
অন্যদিকে ঘাটাল পৌরসভার চেয়ারপার্সন   বিভাস চন্দ্র ঘোষ বলেন, পরিষদের কাছে সঠিক তথ্য ছিল না তারা সাথে এক ভুল বুঝাবুঝি হয়েছিল । কয়েকজন সদস্য আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমরা ব্যাপারটি বুঝিয়ে বলতে ওনারা সন্তুষ্ট হয়েছেন।১০০ দিনের কাজ জব কার্ডের কাজ  পঞ্চায়েত এলাকাতে হয়ে থাকে পৌরসভায় ধরনের কোনও সুযোগ নেই।  সেই কারণে সবার কাজের সংস্থান  করে  দেওয়ার মত ক্ষমতা পুরসভার হাতে নেই আমরা তাঁদের বুঝিয়ে বুঝিয়ে বলেছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক