এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, সঙ্গে ছেলেও

Published on: November 27, 2026 । 7:01 PM

মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার কিশোরচক গ্রাম থেকে এক গৃহবধূ ও তাঁর ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম শম্পা মাইতি (২৮), তাঁর ছেলের নাম অনিকেত মাইতি (৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা নাগাদ ছেলেকে কিশোরচক প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন শম্পা। তারপর থেকে মা ও ছেলের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের সন্ধান পেলে ঘাটাল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।