এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ক্ষেত মজুরদের আন্দোলনে মজুরি বেড়ে হল ২৭০ টাকা

Published on: July 26, 2020 । 8:05 PM

রবীন্দ্র কর্মকার:ছিল ২০০, আন্দোলন করে হলো ২৭০। ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এতদিন ক্ষেত মজুরদের দৈনিক মজুরি ছিল দুশো টাকা। ওই এলাকার হরিনগর-মোহনপুর পূর্ব- পশ্চিম, পুয়ালাগেড়িয়া, খড়িগেড়িয়া বামপন্থী ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে ঢোল পিটিয়ে প্রচার করে আন্দোলনের মাধ্যমে আজ চাষী-ক্ষেতমজুর যৌথ আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধি পেল। এবার থেকে মজুরদের দৈনিক মজুরি ২৫০ টাকা ও সঙ্গে জলখাবার অথবা ২৭০ টাকা দিতে হবে। ওই ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলন করে হক আদায় করা যে যায় সেটা প্রমাণিত হল। আসলে অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। ক্ষেত মজুর সংগঠনের এই উদ্যোগে খুশি সমস্ত মজুররা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি