এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বাসুদেবপুর এবং জগন্নাথপুরে রক্তদান শিবির

Published on: August 9, 2020 । 4:19 PM

শ্রীকান্ত ভুইঁঞা ও  সঙ্গীতা ঘোড়ই: মহামারী করোনার প্রভাবে রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে দেখা দিচ্ছে রক্তের সঙ্কট, আর সেই রক্তের সঙ্কট পূরণের লক্ষ্যে আজ ৯ আগস্ট রবিবার দাসপুর-১ ও দাসপুর-২ ব্লকের দুটি সংস্থার উদ্যোগে আয়োজিত হয় স্বেছায় রক্তদান শিবির। দাসপুর-১  ব্লকের ‘বাসুদেবপুর সংহতি মঞ্চ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে,    এই সময়ে রক্তের অভাব, সেজন্যই তাদের এই পরিকল্পনা।   প্রশাসনের অনুমতি নিয়ে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সব নিয়ম বিধি মেনেই সব কাজ সম্পন্ন করা হয়েছে। সবাই মাস্ক পড়ে ছিলেন, স্যানিটাইজিঙের  যথাযথ ব্যবস্থা ছিল। সংঘের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে মাস্ক, স্যানিটাইজার, ছোট চারা গাছ ও ছাতা দেওয়া হয়। ওই শিবিরে মোট ৫০ জন রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রামপঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান কাজল সামন্ত প্রমুখ।
অন্যদিকে দাসপুর-২ ব্লকের অন্তর্গত খুকুড়দহ জগন্নাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সমবায় কক্ষে। ওই সমবায় সমিতির সম্পাদক অশোক ভুঁইয়া বলেন,  আমাদের আয়োজিত এই  শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৮২ জন রক্তদান করেছেন। দাসপুর-২ বিডিও অনির্বান সাহু এবং খুকুড়দহ পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে এইভাবেই নানান সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে ঘাটাল ও দাসপুর এলাকার বিভিন্ন অরাজনৈতিক ক্লাবগুলি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।