এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাঁচবেড়িয়ায় পথ দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু

Published on: August 11, 2020 । 8:47 AM

ইন্দ্রজিৎ মিশ্র: আজ ১১ আগস্ট সকালে ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার জালালপুরের কাছে বাইক দুঘর্টনায় দু’জনের মৃত্যু হল। দুজনই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৮টা নাগাদ পাঁশকুড়ার দিক থেকে  এক যুবক  বাইকে করে  দুই মহিলাকে চাপিয়ে নিয়ে ঘাটালের দিকে আসছিলেন। সেই সময় কোনও কারণে বাইক থেকে দুই মহিলা পড়ে যান। তখনই একটি লরি তাদের পিষে দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুই মহিলার এক জনের নাম ঊষারাণী মাইতি(৩৪) এবং শুভ্রা ভুঁইঞা(৩৫)। ঊষাদেবীর বাড়ি খড়্গপুর লোকাল থানার তুরাংএ এবং শুভ্রাদেবীর বাড়ি খড়্গপুর লোকাল থানার কৈগেড়িয়া গ্রামে। পুলিশ লরিটিকে আটক করেছে।  বিস্তারিত তথ্য আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের পোর্টাল ও ইউটিউবে দিচ্ছি। নিচের লিঙ্কগুলিতে লক্ষ্য রাখুন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক