এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিলেজ পুলিশের তৎপরতায় এক ঘণ্টায় নিঁখোজ বালিকা উদ্ধার

Published on: August 17, 2020 । 11:40 PM

তৃপ্তি পাল কর্মকার: মাত্র এক ঘণ্টার মধ্যেই হারিয়ে যাওয়া বালিকা উদ্ধার। দাসপুর থানার খেপুত দক্ষিণবাড় গ্রামপঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ সন্দীপ বেরার উদ্যোগে আজ ১৭ আগস্ট সন্ধ্যায় এই বালিকাকে উদ্ধার করা হয়। বালিকার বাড়ি হাওড়া জেলার বাক্সিতে। গোপীগঞ্জে মামা বাড়িতে এসেছিল সে। সন্দীপবাবু বলেন, আজ সন্ধ্যায় পথ ভুলে দাসপুর থানার গোমরাইতে চলে আসে ওই বালিকা। সেখানে কান্না শুরু করলে এলাকার সিভিক ভলান্টিয়ার সন্দীপবাবুকে খবর দেন। সন্দীপবাবু তাকে স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে আটকে রেখে দাসপুর থানার পাশাপাশি হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশকে মেসেজ দেওয়ার ব্যবস্থা করে। তারপরই হাওড়া জেলা পুলিশের কাছ থেকে বালিকার ঠিকানা পাওয়া যায়। পরে তার মায়ের সঙ্গে যোগাযোগ করে বালিকাকে তুলে দেওয়া হয়। বালিকার মা টুলু মণ্ডল বলেন, ভিলেজ পুলিশ সন্দীপ বেরা এবং এলাকার সিভিক ভলান্টিয়াররা না উদ্যোগ নিলে আমি আমার  মেয়েকে এতো সহজে ফিরে পেতাম না। তাই তাঁদের অশেষ ধন্যবাদ
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।