এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কর্মহীনতায় যুব সমাজ, ঘাটালে বাড়ছে মাচার সংখ্যা

Published on: August 18, 2020 । 7:46 AM

মনসারাম কর: একদিকে স্কুল কলেজ বন্ধ, অন্যদিকে ভিন রাজ্যে কর্মরত বিভিন্ন পেশার সাথে যুক্ত হাজার হাজার মানুষ ঘাটালে ফিরে এসেছেন। ঘাটাল মহকুমার প্রত্যেক গ্রামেই কয়েক শ’ যুবক এখন কার্যত কর্মহীন। প্রশাসনিক ভাবে তাদের একশ দিনের কাজ দেওয়ার কথা বলা হলেও কয়েকমাসের মধ্যে তারা কাজ পেয়েছেন সাকুল্যে সপ্তাহ দুই বা তার কিছু বেশি। অন্যদিকে ভিনরাজ্য ফেরত ঘাটাল মহকুমার অনেকেরই কৃষিজমি নেই। তাই সংসার চালাতে আয়ের জন্য কেউ নামছেন সব্জি বিক্রিতে, আবার কেউ চপ-মুড়ির দোকান দিচ্ছেন। কিন্তু সেই সংখ্যাটিও হাতে গোনা। বাকি হাজার হাজার শিক্ষিত যুবক ও স্বর্ণশিল্পীরা কর্মহীন অবস্থায় হয়ে দিনের অধিকাংশ সময় মাচাতেই গল্পগুজব করে কাটাচ্ছেন। তাই কয়েকমাসের মধ্যেই ঘাটাল মহকুমা জুড়ে গ্রামের পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে বাঁশের মাচায় এই আড্ডা বহুলসংস্কৃতি। এই স্থবির পরিস্থিতি কাটিয়ে কবে আবার কর্মস্থলে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেদিকেই তাকিয়ে হাজার হাজার কর্মহীন যুবক।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও