এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

টানা ৯ বছর একই জায়গায় কাজ করার পর বিদায়কালীন অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেললেন বিপর্যয় মোকাবিলা আধিকারিক

Published on: August 18, 2020 । 9:28 AM

নিজস্ব প্রতিনিধি:  ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিসার তরুণ কারক সম্প্রতি বদলি হয়ে ঘাটাল থেকে কেশপুরে যাচ্ছেন। বদলির নির্দেশ আসার পর ১৭ আগস্ট সোমবার ছিল তাঁর বিদায়কালীন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিডিও অরিন্দম দাশগুপ্ত  থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজি ও অন্যান্য কর্মাধ্যক্ষ সহ ব্লক অফিসের সমস্ত দপ্তরের আধিকারিক ও কর্মীরা।  প্রথা অনুযায়ী বিদায়কালীন অনুষ্ঠানে বিগত দিনের কাজের বিভিন্ন স্মৃতিচারণ হয়ে থাকে। এই অনুষ্ঠানে টানা ৯ বছর কাজ করার বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কেঁদে ফেললেন তরুণবাবু।  জানা গেছে অফিসের কাজের ক্ষেত্রে তরুণবাবু বরাবরই ছিলেন কাজপাগল ও দক্ষ অফিসার। ৯ বছর ধরে বন্যা, ঝড়, করোনা সমস্যা সহ ঘাটালের বিভিন্ন বিপর্যয় তিনি দক্ষ হাতে সামলেছেন। তাছাড়াও নির্বাচন সহ ব্লক অফিসের অন্যান্য কাজ করার ক্ষেত্রেও বিভিন্ন সময় তাঁকে সামনের সারিতে দেখা গেছে। ৯ বছর কাজের নিরিখে ঘাটাল থেকে তিনি যে একটা বড় মাপের প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন একথা মানেন ব্লক অফিসের সাথে যুক্ত সকলেই। প্রসঙ্গত এটা তাঁর রুটিন বদলি এবং একই সাথে দাসপুর-১ ব্লকেও এই বদলি হয়েছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও