এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা শহরের ৫ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থা

Published on: August 19, 2020 । 5:43 PM

সঙ্গীতা ঘোড়ই:  চন্দ্রকোণা শহরের ৫ নম্বর ওয়ার্ডে ঘাটাল-চন্দ্রকোণা  উপর পূর্তদপ্তরের রাস্তার পাশের ড্রেনটি ড্রেনটি ময়লা ও রাস্তার বালি পড়ে বুজে গেছে। যার ফলে জল রাস্তার উপর দিয়ে বইছে। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিককরতে পারেন।] ওভারলোডেড বালি বোঝাই গাড়ি থেকে রাস্তায় বালি পড়তে পড়তে যেত। সেই বালি বৃষ্টির জলে ধোয়া হয়ে গিয়ে তা জমা হত ড্রেনে। তাছাড়া ড্রেনটি বছর দুই আগে তৈরি হলেও জন্মের পর থেকে একবারও পরিষ্কার করা হয়নি বলে স্থানীয়রা জানান। এর ফলে ড্রেনটি পুরো বুজে গিয়েছে। ফলে বৃষ্টির জল আর নিকাশি হতে পারছে না।  শহরের প্রধান  রাস্তা থেকে বাসস্ট্যান্ডে যাতায়াতে এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি জল জমে যাচ্ছে। গাড়ি গুলি হাই স্পিডে আসছে এবং জল দেখে হঠাৎ করেই ব্রেক চাপছে এর ফলে  ঘটতে পারে গুরুতর দুর্ঘটনা। চন্দ্রকোণার ৫ নম্বর ওয়ার্ডের   বাসিন্দা অনিন্দ্য গোস্বামী বলেন,  এই ব্যাপারে এর আগেও পৌরসভায় মৌখিক ভাবে আবেদন দেওয়া হয়েছে কিন্তু পৌরসভা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। ওই পুভসভার চেয়ারপার্সন অরূপ ধাড়া বলেন, সমস্যার কথাটি আমাদের মাথায় রয়েছে। এনিয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। •ছবি ও ভিডিও পাঠিয়েছেন অনিন্দ্য গোস্বামী
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি