এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ঘাটালে ও দাসপুরে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন

Published on: September 16, 2020 । 8:51 PM

মনসারাম কর: আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস। ঘাটাল ব্লকে ডেপুটেশনে নেতৃত্ব দেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জগন্নাথ গোস্বামী। কংগ্রেসের দাবি রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকের তালিকা প্রকাশ করতে বললেও ঘাটাল ব্লকের ক্ষেত্রে সেই তালিকা প্রকাশ করা হয়নি। ১০০ দিনের কাজেও পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না। সকল পরিযায়ী শ্রমিকদের অর্থ সাহায্য সহ নানান বিষয় নিয়ে আজ লিখিত আকারে বিডিও অফিসে জানানো হয়।

অন্যদিকে দাসপুর-১ ব্লক কংগ্রেসের উদ্যোগেও এই একই ইস্যুতে ১১ দফা দাবি সহ  দাসপুর-১ বিডিও কে স্মারক লিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সদস্য রেবতী পাত্র, দাসপুর-১ ব্লক কংগ্রেসের সভাপতি অংশুমান মাজী, দাসপুর-১ ব্লক কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেখ ইয়ার মহম্মদ সহ অনেকেই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও