এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাতের অন্ধকারে অসাধুদের তাক এখন ঘাটালের ঝুমি নদী

Published on: September 16, 2020 । 11:18 PM

মনসারাম কর:  রাতের অন্ধকারে অসাধুদের তাক এখন ঘাটালের ঝুমি নদী। নদীর জলে বিষ ঢেলে চিংড়ি লুফতে ঝুমির দিকেই নজর এখন এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের। প্রত্যেক বছরই বর্ষার জল কমার সাথে সাথেই চলতে থাকে এই খেলা। বিষের কোপে মারা যায় জলজ নানান প্রাণীরাও। নদীর জলে বিষ ঢালা রীতিমত আইন বিরুদ্ধ বলেই জানিয়েছেন মৎস্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক মহলের সংশ্লিষ্ট বিভাগ। তবে বছরের পর বছর চিংড়ির লোভে এই মারণ খেলা চললেও তাতে কোনও রাস টানতে পারেনি প্রশাসন। এলাকার অনকেই জানেন কে বা কারা এই ধরণের কাজ আগেও করেছে এবং এখনও সমানতালে চালিয়ে যাচ্ছে। প্রশাসন চাইলেই সূত্র মারফত তাদের ধরে নিতে পারে। নদীর জলে বিষ দিয়ে মাছ ধরার ঘটনা এলাকার জনপ্রতিনিধিদেরও জানা থাকলেও এই নিয়ে তারা বরাবরই চুপ। এই অসাধু কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহন করা হবে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও