এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নতুন প্রজাতির জিওল মাছ চাষ শুরু হচ্ছে চন্দ্রকোণায়

Published on: October 13, 2020 । 5:52 PM

মোনালিসা বেরা:মৎস্য দপ্তরের উদ্যোগে চন্দ্রকোণা-২ ব্লকে নতুন প্রজাতির মাছ চাষ শুরু হচ্ছে। নতুন প্রতাজিত জিওল মাছটি হল ভিয়েতনাম কই। এই প্রজাতির মাছটি জলাশয়ে দ্রুত বেড়ে উঠে। তাই রাজ্যের অন্যান্য জায়গায় ভিয়েতনাম কইয়েরদিকে ঝুঁকছেন বর্তমান মাছ চাষিরা। চন্দ্রকোণার চাষিরাও যাতে এই মাছের চাষ দিকে ঝোঁকে সেজন্যই মৎস্য দপ্তর ব্লকের বেশ কয়েক জন প্রগতিশীল মাছ চাষিকে দিয়ে এই মাছ চাষ শুরু করাতে চলেছে।
মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে,  দেশি কইয়ের থেকে ভিয়েত নামের কই তাড়াতাড়ি বাড়ে। নিয়মিত পরিচর্যা করা হলে মাত্র সাড়ে তিন-চার মাসেই এক-একটি মাছের ওজন ১০০-১৫০গ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে।  তাই  এই দিকে ঝুঁকেছিলেন চাষিরা। এছাড়ার আমাদের এই  জলবায়ুতে এবং অন্যান্য মাছের সাথে এই মাছ সহজেই চাষ করা যায়। ভিয়েতনামের কইয়ের স্বাদও দেশি কইয়ের মতোই। আজ ১৩ অক্টোবর মঙ্গলবার চন্দ্রকোণা-২ ব্লক থেকে ১৪ জন মাছচাষিকে ১০০০টি করে ভিয়েতনাম কই বিতরণ করা হল। চন্দ্রকোণা-২ ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক বিপ্লব মল্লিক জানান, মৎস্য দপ্তর থেকে ব্লক তথা জেলায় আতমা (এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি) স্কিমে এই প্রথম এই মাছ বিতরণ করা হল। মাছের চারার সাথে প্রত্যেক চাষিকে জল পরিশুদ্ধ রাখার জন্য জিওলাইট এবং মাছের খাদ্য হিসাবে ক্যালসিয়াম মিনারেল মিশ্রণও  বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, গতানুগতিক রুই, কাতলা, মৃগেল চাষের সাথে এই মাছের চাষ চাষির অত্যন্ত লাভজনক। এই মাছের চারা নৈহাটি থেকে আমদানি করা হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক