এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

 ডি আই অফিসে স্মারকলিপি শিক্ষা কর্মীদের

Published on: October 16, 2020 । 10:06 PM

মোনালিসা বেরা: বিদ্যালয়ের শিক্ষাকমীদের  হেনস্থার অভিযোগে  আজ  ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ স্কুল এবং মাদ্রাসা করণিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর বিদ্যালয় পরিদর্শককে (ডি আই) স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের প্রধান দাবিগুলি হল, অনলাইন বদলির ক্ষেত্রে শিক্ষাকর্মীদের বঞ্চিত করা হচ্ছে। সরকারি নিয়ম অমান্য করে এবং   কোভিড পরিস্থিতিতেও কন্টেনমেন্ট জোনে বসবাসকারী  শিক্ষাকর্মীদের স্কুলে আসতে বাধ্য করছেন স্কুলের প্রধান শিক্ষক।  নোডাল শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষাকর্মীদের সকল সরকারি কাজ করতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও আজকের ডেপুটেশনে শিক্ষাকর্মীদের  পদোন্নতির ব্যবস্থা করার দাবি তোলা হয়।এবিষয়ে সাগারপুর স্যার আশুতোষ হাইস্কুলের করণিক এবং এই অ্যাসোসিয়েশনের সহকারী সভাপতি অজয় দোলই জানান, ডি আই এর তরফ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।