এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থানার পুলিশের সাফল্য: চুরি যাওয়া লরি উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ

Published on: October 18, 2020 । 8:36 AM

নিজস্ব সংবাদদাতা: পাঁচ দিনের মধ্যে চুরি যাওয়া লরি পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ। ১২ অক্টোবর রাতে ঘাটাল থানার বরদা বিশালাক্ষী এলাকা থেকে পথিক মণ্ডলের একটি লরি চুরি যায়। লরিটি চুরি যাওয়ার পর থেকেই ঘাটাল থানার পুলিশ গোপন তদন্ত শুরু করে। গত রাত তথা ১৭ অক্টোবর রাতে ওই লরিটি পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানা এলাকা থেকে লরিটিকে উদ্ধার করে আনা হয়।
পুলিশ গোপন সূত্রে জানাতে পারে, ভবানীপুর থানার সিটি সেন্টারের সামনে একটি লিঙ্ক রোডের ধারে লরিটিকে দাঁড় করিয়ে রাখা রয়েছে। খবর পেয়েই ১৭অক্টোবর দুপুরে ঘাটাল থানার এএসআই কৌশিক সেন আরও দু’জন পুলিশ কর্মী ও গাড়ির মালিককে নিয়ে এলাকায় গিয়ে লরিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। ভোর ৩টাতে লরিটিকে ঘাটালে নিয়ে আসা হয়।
দুষ্কৃতীরা লরিটির দু’জোড়া টায়ার খুলে নিয়েছে। এছাড়াও লরির মধ্যে চালক-খালাসিদের রান্না করার সামগ্রীগুলি দুষ্কৃতীরা নিয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির মালিক বলেন, প্রায় ৮০ হাজার টাকা মূল্যের জিনিস খোয়া গিয়েছে।  আমি ঘাটাল থানার পুলিশের ভূমিকায় অত্যন্ত খুশি। পুরো সিনেমার কায়দায় কৌশিকবাবু সহ অন্যান্য পুলিশ কর্মীরা লরিটিকে উদ্ধার করেছেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক