এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শ্যামসুন্দরপুরে দু’জায়গায় চুরি, চাঞ্চল্য

Published on: October 18, 2020 । 1:28 PM

অর্দ্ধেন্দু মাজি: শনিবার রাতে ঘাটাল থানার শ্যামসুন্দরপুরে দু’টি প্রতিষ্ঠানে চুরি এবং বেশ কয়েকটি জায়গায় চুরির চেষ্টা চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ ১৮ অক্টোবর সকালে দেখা যায় গ্রামের শিব-শীতলা মন্দিরের গেটের তালা ভাঙা এবং স্থানীয় একটি বিউটিপার্লারেও তালা ভেঙে চুরি হয়েছে। মন্দির কমিটির সম্পাদক গোবিন্দ জানা বলেন, মন্দিরে তালা ভেঙে একটি বিষ্ণু মূর্তি চুরি হয়েছে। এছাড়াও মন্দিরের মধ্য থেকে সোনা ও রুপোর গয়না চুরি গিয়েছে। বিউটি পার্লারের মালকিন সোনা বেরা বলেন, আজ সকালে আমাকে বাজার এলাকা থেকে ফোন করে খরব দেওয়া হয় আমি নাকি বিউটি পার্লালের চাবি না দিয়েই গতকাল চলে এসেছি। এই খবর পেয়ে আমার খটকা লাগে। গিয়ে দেখি, আমার পার্লারের ড্রয়ার ভাঙা এবং বেশ কিছু নগদ টাকা চুরি গিয়েছে।
ওই চুরির খবর পেয়েই স্থানীয় সিভিক ভলান্টিয়াররা গিয়ে ভিডিও ফুটেজ তুলে ঘাটাল থানায় জানানোর ব্যবস্থা করেছেন বলে জানা গিয়েছে। •ছবিগুলি পাঠিয়েছেন প্রীতম জানা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি