এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের গোপালপুরে নিম্বার্ক মঠের সহযোগিতায় চশমা ও কম্বল বিতরণ করল বিজেপি

Published on: December 31, 2020 । 7:47 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর-২ ব্লকের গোপালপুরে বিনামূল্যে চশমা ও কম্বল বিতরণ অনুষ্ঠান হল। আজ ৩১ ডিসেম্বর ওই গ্রামের কালীতলায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য। দাসপুর-২ উত্তর মণ্ডলের সভাপতি প্রভাস রঞ্জন মাজী বলেন, গত ৬ ডিসেম্বর খাঞ্জাপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল, তাদের মধ্যে থেকেই ১৮০ জনকে আজ বিনামূল্যে চশমা দেওয়া হল। সেইসঙ্গে ৪৫ জন দুঃস্থদের শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, দাসপুরের বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠ ও সেবা সমিতির সহযোগিতায় এই চশমা ও কম্বলগুলি বিতরণ করা হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়। ওই মঠের মহারাজ সুভাষ ত্রিপাঠী এবং  বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য দুঃস্থদের হাতে চশমা ও কম্বলগুলি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ উত্তর মণ্ডলের সহ সম্পাদক অশোক বাইরি, শক্তি কেন্দ্রের প্রমুখ সুচাঁদ মাইতি ও হরেকৃষ্ণ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন একইসঙ্গে একটি পথসভাও করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও